নিজস্ব প্রতিবেদক : জেলার সিরাজদিখানে বাসচাপায় জেএসসি পরীক্ষার্থী ও এক রিকশাচালক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অপর এক পরীক্ষার্থী। এ সময় স্থানীয়রা একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনার ঘটে। নিহত পরীক্ষার্থীর নাম রিফাত আহম্মেদ (১২)। সে রাজনগর উচ্চবিদ্যালয়ের ছাত্র এবং তেঘরিয়া গ্রামের রিপন আহম্মেদের ছেলে ও রিকশাচালকের নাম আয়েন উদ্দিন (৪০)। তিনি ময়মনসিংহের আলতাফ হোসেনের ছেলে।
সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, সকাল সোয়া ৯টার দিকে রিফাতকে রিকশায় নিয়ে তার মামা জিসান পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলায় স্বাধীন পরিবহনের মাওয়ামুখী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে রিফাত ঘটনাস্থলেই নিহত এবং রিকশাচালক আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
অবস্থা খারাপ হওয়ায় জিসানের মামা জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

