ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌথ বাহিনীর অভিযানে জেএমবিসহ গ্রেপ্তার ১৬২

Link Copied!

Arrest-17ময়মনসিংহ প্রতিনিধি : যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই জেএমবি সদস্যসহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, বিএনপি, জামায়াত-শিবির ও বিভিন্ন মামলার পলাতক ১৬২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় জেলার ১৪টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক জানান, অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যসহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হকসহ বিএনপি, জামায়াত-শিবির ও বিভিন্ন মামলার পলাতক ১৬২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই জেএমবি সদস্য হলেন- মুক্তাগাছার গোলাম মোস্তফা (৪৫) ও ত্রিশালের সুলতান মিয়া (২৮)। এদের বিরুদ্ধে ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার নাশকতার মামলা রয়েছে।
এছাড়াও যৌথ বাহিনী জেলার ১৪টি থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ নাশকতার মামলার পলাতক আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হকসহ ৩৬ জন, মুক্তাগাছায় জেএমবি সদস্য গোলাম মোস্তফাসহ ১১, ফুলবাড়ীয়ায় ৭, ত্রিশালে জেএমবি সদস্য সুলতানসহ ১১, ভালুকায় ৯, গফরগাঁও ৭, গৌরীপুর ৭, ঈশ্বরগঞ্জ ৩, নান্দাইল ৮, ফুলপুর ১, হালুয়াঘাট ৯, ধোবাউড়ায় ৩, তারাকান্দায় ৫ ও পাগলায় ৭ জনকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা পুলিশ বিএনপির ১২ জন ও জামায়াত শিবিরের ৮জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও পুলিশের নিয়মিত মামলায় আরও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের নামে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে।