ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তের গুলিতে রমেক পরিচালকের সহকারী আহত

Link Copied!

Guliরংপুর প্রতিনিধি : দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে।
রোববার সকাল সাড়ে আটটায় রংপুর মহানগরীর আইডিয়াল মোড় বাহাই কেন্দ্রের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক শেখ কামাল ও স্থানীয় মাছ ব্যবসায়ী টিকা মিয়া জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বাহাই কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী মো. রুহুল আমিন। এ সময় তিনজন মোটরসাইকেল আরোহী তার কাছাকাছি আসেন। এর মধ্যে দুজন তাকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।
এদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রুহুল আমিনের শরীর থেকে গুলি বের করা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
খবর পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, ‘কী কারণে তাকে গুলি করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’