ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় চালকসহ নিহত ৩

Link Copied!

Accidentকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মিনি ট্রলির চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর দক্ষিণ নাপিতখালীর আব্দুল আলিমের ছেলে সাইফুল ইসলাম (২৮), মোজাহের আহম্মদের ছেলে নজরুল ইসলাম (৩০), আব্দুল মাজেদের ছেলে জসিম উদ্দিন (৩০)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আনোয়ার হোসেন জানান, কক্সবাজারগামী হানিফ পরিবহন ইসলামপুর এলাকায় মিনি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলি চালক সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় নজরুল ইসলাম ও জসিম উদ্দিন নামে আরও দুই জন আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।