নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী এলাকায় আলাউদ্দিন নামে এক চালককে কুপিয়ে সিএনজি চালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশা চালক আলাউদ্দিনের ভাই ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার রাতে গাবতলী থেকে যাত্রী সেজে তিনজন ছিনতাইকারী আলাউদ্দিনের অটোরিকশায় ওঠে। কদমতলী কমিশনার রোডে পৌঁছলে ছিনতাইকারীরা গাড়ি থেকে নামে। ভাড়া দেয়ার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিনের ঘাড় ও মাথায় কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

