ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪শ লিটার মদসহ আটক ৫

Link Copied!

Arrest-17বরিশাল প্রতিনিধি : নগরীতে অভিযান চালিয়ে ৪শ লিটার দেশীয় মদসহ ৫ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার সকাল ৯টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভোলা উপজেলা সদরের সুজন দাস (২৫), অশোক (২৮), সীমান্ত (২৬), শিবা (২৯), এবং সজল (২৭)।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর মো. শাখাওয়াত হোসেন জানান, নগরীর  ফজলুল হক এভিনিউ থেকে অটোরিকশায় মাদক পাচার হচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে ৬টি ড্রাম ভর্তি দেশীয় মদসহ ৫ জনকে আটক করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।