চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলার বণ্ডবিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত ও এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা-মা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিম (৫), তার বাবার নাম তাজুল ইসলাম ও মা তাহমিনা বেগম। তাদের বাড়ি বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ ফিরোজ রোডে।
আলমডাঙ্গা থানার এসআই আনিসুর রহমান জানান, তাজুল ইসলাম তার স্ত্রী ও সন্তান নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাচ্ছিলেন। বণ্ডবিল রেলগেটের কাছে পৌঁছালে পেছন থেকে একটি মহিষবাহী শ্যালোইঞ্জিনচালিত লাটাহাম্বার ধাক্কা দেয়। এতে শিশু মিম নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হন তার বাবা তাজুল ইসলাম ও মা তহামিনা খাতুন।
আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

