ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

Link Copied!

Accidentকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিল মোহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিল মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ার মৃত ফয়জু মিয়ার ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় রাস্তা পারাপারের সময় টেকনাফ থেকে কক্সবাজারমুখি একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দিল মোহাম্মদ গুরুতর আহত হন।
তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।