ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ইসলামবিরোধী মন্তব্যে যুবক আটক

Link Copied!

Arrestনোয়াখালী প্রতিনিধি : জেলার চাটখিলের পরকোর্টে ফেসবুকে ইসলামবিরোধী মন্তব্য করায় লিটন দেবনাথ (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এ ঘটনার প্রতিবাদে জুমার নামাজের পর প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দশঘরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লিটন দেবনাথ ওই গ্রামের বৈধ্যনাথ বাড়ীর কানুলাল দেবনাথের ছেলে। তিনি সোনাইমুড়ী গান্ধী আশ্রমের লোন বিভাগে কাজ করে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন চন্দ্র দাস বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার নিজের ব্যক্তিগত আইডি থেকে কোরআন শরিফে তিনটি আয়াত ভুল রয়েছে বলে একটি স্ট্যাটাস দেন। এতে তার সঙ্গে ফেসবুকে সংযুক্ত থাকা এলাকার লোকজন ফুসে উঠে। পরবর্তীতে বিষয়টি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর এক পর্যায়ে রাতে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার প্রতিবাদ ও লিটন দেবনাথের উপযুক্ত শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে স্থানীয় মুসল্লিরা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন লিটন দেবনাথকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় লিটনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।