ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের কমিটি বাতিলে আল্টিমেটাম

Link Copied!

Catraleeg logoচাঁদপুর প্রতিনিধি : সদ্যঘোষিত ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ৭২ ঘণ্টার মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়েছেন নেতারা। এ সময়ের মধ্যে ওই কমিটি বাতিল এবং নতুন কমিটির জন্য সম্মেলন ঘোষণা করা না হলে সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা।
ফরিদগঞ্জ ছাত্রলীগের অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা ছাত্রলীগ। বুধবার রাত ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মনির হোসেন।
তিনি বলেন, ‘ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী পকেট কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল ও নতুন কমিটির জন্য সম্মেলন ঘোষণা করা না হলে সাংগঠনিক নিয়মের মধ্যে সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’
লিখিত বক্তব্যে মনির হোসেন উল্লেখ করেন, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ২০১০ সালের ২ জুন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এরপর ২০১২ সালে জেলা ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। নির্বাচিত কমিটির মাধ্যমে অত্যন্ত সফলতার সঙ্গে ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ছাত্রলীগকে সাংগঠনিকভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে দলের ভেতর লুকিয়ে থাকা বিএনপি-জামায়াতের চক্র ষড়যন্ত্র শুরু করে।
এ ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে ২০১৪ সালের ২১ আগস্ট স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক, গঠনতন্ত্রবিরোধী ও এখতিয়ার বহির্ভূতভাবে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি নতুন কমিটি ঘোষণা করেন। এই অবৈধ কমিটি ফরিদগঞ্জের ছাত্রলীগের নেতা-কর্মী-সমর্থকরা মেনে নেয়নি।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি বি এম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পাটওয়ারী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আ. রহমান, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।