ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপনের জন্য বিএনিপর দোয়া মাহফিল

Link Copied!

diponনিজস্ব প্রতিবেদক : জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন করেছে বিএনপি।
বৃহস্পতিবার বাদ জোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসের নীচে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দলের সভাপতি এম এ মালেক, বিএনিপর সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
দলের জ্যেষ্ঠ কোনো নেতাকে এ অনুষ্ঠানে দেখা যায়নি। সম্প্রতি একই স্থানে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনা করে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে দলের জ্যেষ্ঠ্য নেতাদের উপস্থিতি থাকতো।
উল্লেখ্য, গত শনিবার দুর্বত্তদের হামলায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে নিহত হন প্রকাশক ফয়সল আরেফিন দীপন। একই দিন আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ আরো তিন জন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।