কুষ্টিয়া প্রতিনিধি : মাদকদ্রব্য বিক্রির অভিযোগে শহর আলী (৩৮) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে পূর্ব মজমপুরের গলিতে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত শহর আলী পূর্ব মজমপুর এলাকার মুন্সী করিম বক্সের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালাই। এ সময় ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুন তাকে এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।’

