ঢাকাTuesday , 27 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিআইবির পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করতে পারেনি সরকার

Link Copied!

asadujjaman-ripon
নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল বিতর্কিত; নির্বাচনের পরপরই আন্তর্জাতিক মিত্ররাও এমন পর্যবেক্ষণ দিয়েছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দায়িত্ব নিয়েই সে কথা পুনর্ব্যক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের বিষয়টিকে প্রায় একুশ মাসেরও বেশি সময় ধরে পাশ কাটিয়ে যাচ্ছেন।
‘টিআইবি’র ভাষায় জাতীয় সংসদ -পুতুল নাচের নাট্যশালায় পরিণত হওয়ায় এবং এখানে কোনো প্রকৃত বিরোধী দল না থাকায় টিআইবি’র কঠোর সমালোচনা করেছেন শাসকদলীয় নেতা জনাব মাহবুবুল আলম হানিফ এবং দশম সংসদের চিফ হুইপ। কিন্তু তারা টিআইবি’র পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করতে পারেননি। এবং বলতেও পারেননি যে, টিআইবি অসত্য পর্যবেক্ষণ দিয়েছে। বরং টিআইবি এ সংসদ নিয়ে সত্য উন্মোচন করায় তাদেরকে বিরোধী দলের এজেন্ট পর্যন্ত বলে অসৌজন্য মন্তব্য করেছেন। আমরা এর নিন্দা করি।’
বাস্তবতা মেনে, সব কিছুতে ষড়যন্ত্র না খুঁজে বর্তমান সঙ্কট উত্তরণের পথ বিবেচনায় নিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সবার মধ্যে ঐক্যমত সৃষ্টি করার পদক্ষেপ নেয়া এবং সেই লক্ষ্যে সব বিরোধীদল ও বিশিষ্ট নাগরিক সমাজের সাথে একটি সংলাপ প্রক্রিয়া সূচনা করা উচিৎ বলে সরকারকে পরামর্শ দিয়েছেন রিপন।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত হাস্যোদ্দীপক যে, যখনি টিআইবি সরকারের সমালোচনা করে তখনই তাদের আয়ের উৎসের তদন্ত দাবি করা হয়। সরকারে তো তারাই আছেন তাহলে তদন্ত করছেন না কেন?’
বর্তমান জাতীয় সংসদ নিয়ে ‘টিআইবি’ যে পর্যবেক্ষণ দিয়েছেন তা কিঞ্চিৎ মাত্র বলে দাবি করে তিনি বলেন, ‘সংসদে ফেক অপজিশন নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলার কারণে-দেশে সুশাসন নেই, জবাবদিহীতাও নেই। আর সে কারণে সরকারি দলের লোকেরা দেশে নৈরাজ্য বিস্তার করছে এবং তাদের লাগাম টানার শক্তি সরকার ক্রমেই হারিয়ে ফেলছেন।’
উল্লেখ্য, পার্লামেন্ট ওয়াচ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গতকাল সোমবার টিআইবি বলেছে, সংসদে কোনো প্রকৃত বিরোধী দল নেই। তারা সরকারের কঠোর সমালোচনা থেকে প্রায়শই বিরত থাকে এবং বিনা বিতর্কে অনেক বিলেই অকুণ্ঠ সমর্থন জানায়। এছাড়া এ সংসদে সংসদ সদস্যরা অপ্রাসঙ্গিক কথাবার্তাতেই প্রচুর সময় ব্যয় করেছেন যার ফলে বিপুল সরকারি অর্থ অপচয় হয়েছে।