ঢাকাTuesday , 27 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিআইবি সংসদকে অবজ্ঞা করেছে

Link Copied!

Hasan-mahmud
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘টিআইবি বর্তমান সংসদের সমালোচনা করে সংসদকে রঙ্গমঞ্চ বলেছে। তারা এ ধরনের সমালোচনা করে সংসদকে অবজ্ঞা করেছে। তাই টিআইবির কার্যক্রম খতিয়ে দেখা উচিৎ।’
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ‘বোমাবাজ, জঙ্গিবাদ : বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও নতুন প্রজন্ম’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম লীগ।
বাংলাদেশ উপচেপড়া ঝুড়িতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তলাবিহীন ঝুড়ি থেকে উপচেপড়া ঝুড়িতে পরিণত হয়েছে, ঠিক তখন একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘সরকারকে বেকায়দায় ফেলে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রকারীরা বিদেশি নাগরিকদের হত্যা করেছে। কারা তাদের হত্যা করেছে ইতোমধ্যে গ্রেপ্তারকৃতরা বলেছে। এ ষড়যন্ত্রের সঙ্গে শুধু বিএনপি-জামায়াত জড়িত নয়, অন্য কোনো পক্ষও জড়িত। তাজিয়া মিছিলে বোমাহামলা একই ষড়যন্ত্রের অংশ।’
তিনি বলেন, ‘একদিকে ষড়যন্ত্রকারীরা সরকারের উন্নয়ন বিনষ্ট করার চেষ্টা করছে অপরদিকে একটি মহল রাজনৈতিক নেতৃত্বের চরিত্র হননের চেষ্টায় লিপ্ত আছে।’
তিনি আরো বলেন, ‘সরকারের সমালোচনা করা স্বাভাবিক। কিন্তু সরকারের তো প্রশংসাও আছে। কেউ তো প্রশংসা করছে না।’ টিআইবি’র মতো একপেশে সমালোচনাকারীদের প্রতিহত করার জন্য সচেতন নাগরিকদের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের সহসম্পাদক মোস্তাফিজুর রহমান নীলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রজন্ম লীগের সাধারণ সম্পদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।