ঢাকাMonday , 26 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘খালেদা নারী জাতির কলঙ্ক’

Link Copied!

khaleda02নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নারী জাতির কলঙ্ক বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৫ আগস্ট জাতির শোক দিবসে বিকৃত জন্মদিন পালন করে  খালেদা জিয়া বাঙালি নারী জাতির ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। এই মহিলা তার সন্তানদেরও বিকৃত রুচির মানসিকতায় গড়ে তুলেছেন।’
সোমবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের জনসভা সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মা-ছেলে এখন বিদেশে বসে দেশের মানুষ মারার ফন্দি আটছেন। তার হাত থেকে জাতিকে রক্ষা করতে দেশের নারী সমাজকে এগিয়ে আসতে হবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, খালেদা জিয়ার ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশে না পেরে এখন বিদেশে বসে খালেদা জিয়া ও তার পুত্র ষড়যন্ত্র করছেন।
সাবেক হুইপ খালেদা খানমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আবদুস সোবহান গোলাপ, ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ।