ঢাকাSunday , 25 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোমাবাজদের শাস্তি দাবি ঐক্য ন্যাপের

Link Copied!

napনিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার দিবাগত রাতে পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমাহামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঐক্য নাপের নেতারা।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত দেশি ও আন্তর্জাতিক স্বাধীনতাবিরোধী অশুভ শক্তির মদদেই এই বোমাবাজি করা হয়েছে।
ষড়যন্ত্রকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া দোষীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পৃথক নিরাপত্তাসেল গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেকের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম এ সবুর, আব্দুল মুনায়েম নেহরু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।