ঢাকাSunday , 25 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো অজুহাত, ফখরুলদের চার্জ শুনানি পিছিয়েছে

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন ওই দিন ধার্য করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।
এদিন মামলাটিতে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি আমান উল্লাহ আমানকে আদালতে হাজির না করায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ তার উপস্থিতিতে শুনানির জন্য সময়ের আবেদন করেন।
এর আগে গত ১০ ডিসেম্বর এ মামলায় চার্জশিটের ওপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। বহু বিতর্কের পর গত ২৮ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়।
এরপর ২০ জানুয়ারি এ পর্যন্ত প্রায় প্রতিটি মাসেই এ মামলার অবশিষ্ট চার্জ শুনানির জন্য দিন ধার্য থাকলেও কোনো না কোনো অজুহাতে চার্জ শুনানি করতে পারছেন না আদালত।
গত ২০১৩ সালে ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৩ জন গুরুত্বপূর্ণ নেতার নাম উল্লেখ করে মামলাটির চার্জশিট দাখিল করেন।