ঢাকাSaturday , 24 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমন ঘটনা বাংলাদেশে ঘটেনি

Link Copied!

Mahbubনিজস্ব প্রতিবেদক : বিদেশি হত্যা ও শিয়াদের মিছিলে বোমা হামলায় একজন হত্যাসহ অসংখ্য মানুষের হতাহতের মতো ঘটনা তো বাংলাদেশের আগে ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দু’জন বিদেশি হত্যা হলো, আজও তার সুরাহা হলো না। এরই মধ্যে আবার শিয়াদের মিছিলে বোমা হামলা চালিয়ে একজনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হলো। এসব ঘটনায় আমরা হতবাক। এগুলো কীসের আলামত।  এমন ঘটনাতো বাংলাদেশে আগে ঘটেনি।’
দেশের চলমান সঙ্কটকে ‘গণতন্ত্রের সঙ্কট’ উল্লেখ করে মাহবুব বলেন, ‘পার্লামেন্টে গণতন্ত্র নেই। পৃথিবীর কোথাও বিরোধী দলবিহীন সংসদ এমন ভাবে চলতে পারে না। এই সঙ্কট থেকে উত্তরণে সরকারকে আন্দোলনের মাধ্যমে জতীয় ঐক্য গড়তে বাধ্য করতে হবে।’
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য দেন- জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসনে প্রমুখ।