ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৯ সালের নির্বাচনে খালেদাকে আমন্ত্রণ

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার আগে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না। ২০১৯ সালে নির্বাচন হবে।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে মায়া বলেন, ‘২০১৯ সালে নির্বাচন হবে। নির্বাচনে আসুন। দেশের মানুষের প্রতি আস্থা রাখুন। নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না।’ প্রজন্ম লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবকিছু জেনে প্রজন্ম লীগের সদস্য বানাবেন। যদি তা না করেন তাহলে আজকে যারা ষড়যন্ত্র করছে, তারা ঢুকে যেতে পারে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ভালোবাসেন। শেখ রাসেলের প্রতি সম্মান জানাতে হলে আপনাদের রাসেলের মতো হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান আপনারা। আপনাদের দায়িত্ব অনেক বেশি। এ সময় পূজায় নিরাপত্তা নিশ্চিত করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনকে অভিনন্দন জানান তিনি।
শারদীয় শুভেচ্ছা জানিয়ে মায়া বলেন, পূজামণ্ডপে গিয়ে দেখেন কে হিন্দু কে মুসলিম বোঝার উপায় নাই। এই উৎসব যেন কেউ নষ্ট করতে না পরে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।  সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নওশের আলী প্রমুখ।