ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা, আটক ১

Link Copied!

Chuadangaচুয়াডাঙ্গা প্রতিনিধি : বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে গুলি ও বোমা হামলা করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন নেতাকর্মীরা। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
আটককৃত হামলাকারীর নাম জিল্লুর রহমান ওরফে জিলকার। ঘটনার পর রাত সাড়ে ১০টায় শহরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবলীগ। এরপর রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ পাড়ায় অবস্থিত যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয়ে সাংবাদিকদের সামনে ঘটনার বিবরণ দেন জিপু চৌধুরী। এ সময় আটককৃত জিলকার সাংবাদিকদের সামনে ঘটনার দায় স্বীকার করে জানান, একই দলের অন্য একটি গ্রুপ তাদের টাকা এবং অস্ত্র দিয়ে জিপুকে হত্যা করতে বলে। এজন্য ৩টি আগ্নেয়াস্ত্র ও ৫০ হাজার টাকা দেয়া হয়। জিপু চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বুধবার সন্ধ্যার পর দলের নেতাকর্মীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনের জন্য ডিঙ্গেদহের দিকে যাচ্ছিলাম। আমাদের সাদা রংয়ের প্রাইভেটকারটি বিজিবি ব্যাটালিয়নের ক্যান্টিনের সামনে এলে বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে পাঁচ জন এসে গুলি ও বোমা হামলা চালায়। এ সময় আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা দুর্বৃত্তদের ধাওয়া দিয়ে হামলাকারী জিলকারকে ধরে ফেলে।’ পরে সাংবাদিকদের সামনেই মধ্যরাতে (রাত সাড়ে ১২টা) আটককৃত জিলকারকে পুলিশের হাতে তুলে ‍দেন যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা যুবলীগ নেতারা।