নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চতুর্থ জাতীয় কাউন্সিল সফল ও কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিতির মাধ্যমে নিজেদের শক্তি এবং জনপ্রিয়তার জানান দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে ঢাকা মহানগর এলডিপি।
এ লক্ষ্যে ঢাকা মহানগর এলডিপি বৃহস্পতিবার সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতিসভার আয়োজন করে। প্রস্তুতি সভায় ঢাকা মহানগর এলডিপি সভাপতি এম এম খালেদ সাইফুল্লা’র সভাপতিত্বে ঢাকা মহানগর এলডিপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তালুকদার, সহসভাপতি রুহুল আমিন, আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মনি, দপ্তর সম্পাদক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী২৬ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এলডিপির চতুর্থ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

