ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরছেন ফখরুল

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : জামিনে মুক্তি নিয়ে দ্বিতীয় দফায় চিকিৎসা নেয়া শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত শনিবার সকালে বিমানের নিয়মিত একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান এই বিএনপি নেতা।
তার মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় তার চিকিৎসা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন ফখরুল।
দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত আছে। তাছাড়া ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা নেই তার। তাই অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।
বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে নাশকতার কয়েকটি মামলায় প্রায় সাত মাস কারাগারে ছিলেন বিএনপির মুখপাত্র। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালত জামিন দিলে গত জুলাই মাসে ছাড়া পান তিনি।