ঢাকাMonday , 19 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নগর জামায়াতের সেক্রেটারিসহ আটক ২

Link Copied!

atok1.gifরাজশাহী প্রতিনিধি : মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল (৪২) ও জিল্লুর রহমান (৫৫) নামে দুই জামায়াত নেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ১টার দিকে মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি আরো বলেন, ‘রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলকে তেরোখাদিয়া এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে জিল্লুর রহমান নামে অপর জামায়াত নেতাকে আটক করা হয়। বর্তমানে তাদের নগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা দীর্ঘদিন আত্মগোপনে থেকে সম্প্রতি মহানগরীর তেরোখাদিয়া এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। পরে খোঁজ নিয়ে জানানো হবে।