ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শেখ রাসেল

Link Copied!

raselনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
রোববার সকাল ৮টায় বনানী কবরস্থানে রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদ, অপু উকিলসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ। পুস্পস্তবক অর্পণে আরো অংশগ্রহণ করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ শিশু একাডেমিও আজ সকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী কোরানখানি এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের সকল শাখা সংগঠনগুলোকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানান।