ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতেই বিদেশি হত্যা

Link Copied!

amuনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বাংলাদেশ যখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। তখন স্বাধীনতা বিরোধীরা নতুন উদ্যমে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে।’
শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমি আওয়ামী যুবলীগ আয়োজিত ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ‘আজকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তখন স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ করছে। তাদের গাত্রদাহ যে কোনো ষড়যন্ত্র করতে তারা তৎপর। আমাদের অর্জনে তাদের গাত্রদাহ করাটাই স্বাভাবিক। তাই নতুন উদ্যমে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে।’
ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের বলা হয় ভারতের দালাল। আমরাই ভারতের বিরুদ্ধে মামলা করেছি। অন্য কোনো সরকার করেনি। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনাই মামলা করেছিল। অন্য কোনো সরকার প্রধান তা করেনি।’
তিনি বলেন, ‘যারা উন্নয়ন দেখে না, তাদের পাগলের প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। যারা ২০১৩ সালে নির্বাচন ঠেকানোর নামে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করতে চেয়েছে। ২০১৪ সালে আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। এত ষড়যন্ত্রের পরও বাংলাদেশ আজ সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।’
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। সভায় আরও উপস্থিত ছিলেন যুব নেতা শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান মুজিব, মনজুর আলম শাহীন, ইকবাল মাহমুদ বাবলু মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।