ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় রোডমার্চে পুলিশের সঙ্গে নেতাদের ধাক্কাধাক্কি

Link Copied!

basodমাগুরা প্রতিনিধি : রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চের নেতাকর্মীদের সঙ্গে মাগুরা পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ধাক্কায় মোর্চার সমন্বয়ক কমরেড সাইফুল হকসহ আরও কয়েকজন আহত হন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রামপালগামী বাসদের রোডমার্চ মাগুরা শহরে ঢোকে। সেখানে শহরের কিছু দূরে পথসভা কথা ছিল। কিন্তু তারা তা না করে শহরের মেইন রাস্তা দিয়ে ঢোকে। এ সময় রোডমার্চে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্বাগত জানায় বাসদ (মার্কসবাদী) মাগুরা জেলার কমরেডরা।
মিছিল দুপা এগোতেই নেতাদেরকে ঘিরে ধরে পুলিশ। তাদের মিছিল করতে নিষেধ করে। এর একপর্যায়ে তর্ক-বিতর্ক ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় পুলিশ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মোর্চার সমন্বয়ক কমরেড সাইফুল হককে আহত করে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এছাড়া ব্যানার কেড়ে নিয়ে লাঠিচার্জ করলে বাসদ (মার্কসবাদী) কর্মী আশাধন চাকমা, কাজী জহির উদ্দিন, আল আমিন, সাজ্জাদ, আজিজারসহ বেশ কয়েকজন আহত হন। এরপর তারা শহর অতিক্রম করে চলে যায় বলে জানান।
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর প্রেসক্লাবে গণতান্ত্রিক বাম মোর্চা এক সমাবেশ শেষে এ রোডমার্চ শুরু করে। রোডমার্চ শেষ হবে আগামী ১৮ অক্টোবর।