ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন কাদের সিদ্দিকী

Link Copied!

kader-siddikiনিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে কাদের সিদ্দিকীর পক্ষে এ আপিলটি করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।
আপিলের সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে দেয়া বাংলাদেশ ব্যাংকের একটি কারণ দর্শানোর নোটিশও সংযুক্ত করা হয়। নোটিশে কাদের সিদ্দিকীর নাম ঋণখেলাপিদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে তা জানতে চাওয়া হয়।
প্রসঙ্গত, কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করে ইসি।
টাঙ্গাইল-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য অনুসারে কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ফলে ঋণখেলাপির দায়ে দু’জনের মনোনয়ন বাতিল করে ইসি।