ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে রোডমার্চ

Link Copied!

basodনিজস্ব প্রতিবেদক : রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা থেকে সুন্দরবন রোডমার্চ কর্মসূচি পালন করছে গণতান্তিক বাম মোর্চা।
আজ শুক্রবার থেকে আগামী রোববার পর্যন্ত রোডমার্চ করবে সংগঠনটি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।
আনু মোহাম্মদ বলেন, ‘সুন্দরবন ধ্বংস করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়। তার পরও সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে।’
তিনি আরো বলেন, সরকার মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিমানবন্দর করতে চেয়ে ছিল। সচেতন জনগণ তা প্রতিহত করেছে। ঠিক তেমনি রামপাল প্রকল্পকে জনগণ প্রতিহত করবে।
বিভিন্ন বাম সংগঠনের নেতারা কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করে মিছিল সহকারে প্রেসক্লাবের সামনে আসেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।