ঢাকাThursday , 15 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে মা-ছেলে ষড়যন্ত্র পাকাচ্ছেন : নৌমন্ত্রী

Link Copied!

Shajahanমাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, লন্ডনে বসে মা ও ছেলে একসঙ্গে ষড়যন্ত্র পাকাচ্ছেন। দুই বিদেশি নাগরিক হত্যায় তদন্ত হচ্ছে, তদন্তের পরই প্রমাণ হবে এ হত্যাকা-ের সঙ্গে কারা জড়িত।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে স্থানীয় দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী আরো বলেন, বিএনপি ও জামায়াতের মূল লক্ষ্য ছিল দুই বিদেশি নাগরিক হত্যার মধ্য দিয়ে সরকারকে অকার্যকর প্রমাণ করা। দুই বিদেশি নাগরিক হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এ হত্যাকাণ্ড।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে নৌমন্ত্রী বলেন, লন্ডনে বসে মা ও ছেলে ষড়যন্ত্র পাকাচ্ছেন। দুই বিদেশি হত্যার তদন্ত হচ্ছে। তদন্তের পরই প্রমাণ হবে এ ঘটনায় কারা জড়িত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, জেলা তথ্য অফিসার দীপঙ্কর বর, পত্রিকার প্রকাশ শহীদুল কবির খোকন প্রমুখ।