ঢাকাThursday , 15 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির পুনর্গঠন বাধাগ্রস্ত করছে সরকার

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক ‍বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সারাদেশে বিএনপি’র পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার নুরানী মোড় ইউনিট বিএনপি’র সভাপতি মো. মোস্তাক মোল্লা, কলোনী বাজার ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম এবং যুবদল ২৪ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন অবিলম্বে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নুরানী মোড় ইউনিট বিএনপি’র সভাপতি মো. মোস্তাক মোল্লা, কলোনী বাজার ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম এবং যুবদল ২৪ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেনসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।