ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে কোনো আইএস নেই, দাবি নাসিমের

Link Copied!

Nasimসিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দাবি করেছেন, বাংলাদেশে কোনো আইএস জঙ্গি নেই। দেশের দুইটি স্থানে দুইজন বিদেশি হত্যার পর যারা আইএস সদস্য হিসেবে দাবি করে ইন্টারনেটে বিবৃতি দিয়েছে তারা মূলত বিদেশে নয়, দেশের মধ্যেই অবস্থান করছে বলে ইতোমধ্যেই তথ্য পাওয়া গেছে। বিদেশিদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করার পরই প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে মনে করেন মন্ত্রী।
আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
এর আগে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে মোহাম্মদ নাসিম বলেন, সাদা পোশাক মহৎ কাজের নির্দশন। চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। এ পেশায় ভুল করলে রোগীর মৃত্যু হতে পারে। তাই চিকিৎসক ও নার্সদের ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। ফাঁকিবাজদের কোনো খাতির করা চলবে না।শেখ হাসিনার সরকার চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক সাথে ছয় হাজার ডাক্তার নিয়োগ দেয়া বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। পাশাপাশি একই দিনে দেশে ছয়টি মেডিকেল কলেজের অনুমোদনও বিরল।
এসময় তিনি বর্তমান যুগকে নারীর ক্ষমতায়নের যুগ হিসেবে উল্লেখ করে চিকিৎসা পেশায় নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকার বেসরকারি শহীদ এম, মনসুর মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মন্ত্রীপত্নী বেগম লায়লা আরজুমান্দ আরা বেগম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. দেবপদ রায়, সিরাজগঞ্জ বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, স্বাচিবের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক আলম ও কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নুশরাত জাহান তামান্না বক্তব্য দেন।মতবিনিময় সভার আগে মোহাম্মদ নাসিম কলেজের বিভিন্ন কক্ষ ও লাইব্রেরি পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শহীদ এম, মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সন্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে নাসিমের যোগদানের কথা রয়েছে।