নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আল মামুন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্পর্কে জানিয়েছেন, ‘আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়ও আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’
মামুন আরো জানান, দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপন করার জন্য সারাদেশের জেলা শাখাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

