ঢাকাTuesday , 13 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক’

Link Copied!

Sufikul-নিজস্ব প্রতিবেদক : দলীয় প্রতীকে স্থানীয় সরকারের অধীনে সব নির্বাচনের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক বলে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকারের সকল স্তরে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের ভিত্তিতে নির্বাচন করার জন্য যে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদে গ্রহণ করা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক।
বিবৃতিতে জামায়াতের এ শীর্ষনেতা বলেন, বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকারের সকল স্তরে প্রহসনের নির্বাচন করে দলীয় লোকদের বসানো হয়েছে। এ অবস্থায় দলীয় প্রতীকে ও দলীয় মনোনয়নের ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই।
তিনি দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত বাতিল করে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন দেওয়ার দাবি জানান।