ঢাকাTuesday , 13 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল-৪ উপনির্বাচন
বঙ্গবীরসহ ৪ জনের মনোনয়ন বাতিল

Link Copied!

kader-siddikiটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসিরন সিদ্দিকীসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা রিটার্নিং অফিসার আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪১০ টাকা ঋণখেলাপীর দায়ে কাদের সিদ্দিকী ও তার সহধর্মিণীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর প্রতিবাদে আগামীকাল টাঙ্গাইল জেলায় হরতাল ডেকেছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলের টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
যাচাই বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে মোট চারজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। কাদের সিদ্কিী ও তার স্ত্রী ছাড়া অপর দু’জন হলেন-জাতীয় পার্টির মোস্তাক হোসেন ও স্বতন্ত্র আব্দুল আলীম। এছাড়াও হাসমত আলী নামে এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
আগামী ২১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।
আসনটি ছিল আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর। হজ, নবী মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে শূন্য ঘোষিত হয় আসনটি। উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল ২৮ অক্টোবর। পরে তা পিছিয়ে ১০ নভেম্বর নেয়া হয়।
আসনে আওয়ামী লীগ প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী।