ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে কুপিয়ে হত্যা

Link Copied!

Moulovibazarনড়াইল প্রতিনিধি : লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামে বিথী বেগম (৩৪) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী শাকিল মিয়া (৪০)। এ ঘটনায় তিনি পলাতক রয়েছেন।
সোমবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিথীর বাবার বাড়ি বিক্রমপুরে। শাকিলের বাড়ি বরিশালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল এবং বিথী গোপিনাথপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। তারা দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। সোমবার সকালে বিথী ঘুমথেকে না ওঠায় প্রতিবেশিরা অনেক ডাকাডাকি করে। এ সময় ঘরের ভেতরে ঢুকে মেঝেতে বিথীর মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় শাকিল মিয়া পলাতক রয়েছেন।  মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’