বরিশাল প্রতিনিধি : নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও ফকির বাড়ি রোড এলাকা থেকে দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল জেলা জামায়াতের রোকন মো. আমান উল্লাহ এবং নগরীর ১৭ নম্বার ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আউয়াল।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জানান, যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াত নেতাকর্মীরা এলাকা ভিত্তিক মিছিল বের করার চেষ্টা করলে পৃথকভাবে তাদের দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

