পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে খ্রিস্টধর্মের যাজক লুক সরকারকে হত্যাচেষ্টার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টায় পাবনার পুলিশ সুপার আলমগীর কবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
উল্লেখ্য, ৫ অক্টোবর স্থানীয় ফইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে হত্যা চেষ্টা করা হয়। ওইদিন সকাল ৯টার দিকে সকালে একটি মোটর সাইকেলযোগে (ঢাকা মেট্রো-ট ১১-৯০৫৪) তিন যুবক লুক সরকারের বাসায় এসে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলেন। এ সময় তিনি তাদের অতিথিশালায় বসতে দেন। পরে তিনি পাশের ঘরে গেলে ওই তিন যুবক ভেতর থেকে দরজা বন্ধ করে গলায় ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে তাৎক্ষণিক স্বজনরা ছুটে আসলে অন্য দরজা দিয়ে ওই যুবকরা সটকে পড়ে।
এ ঘটনায় ৬ অক্টোবর ১১টার দিকে ঈশ্বরদী থানায় যাজক লুক সরকার নিজেই বাদী হয়ে অজ্ঞাত তিন যুবককে আসামি করে মামলা দায়ের করেন।

