ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী হাসপাতাল থেকে আসামি পলায়ন

Link Copied!

Sylhet Osmani Medicalসিলেট প্রতিনিধি : ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে আসামি পলায়নের কয়েক ঘণ্টা পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক আসামি পালিয়ে গেছেন।
রোববার রাত ২টার দিকে (শনিবার দিবাগত রাত) হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ড থেকে আসামি পালিয়েছেন। পালিয়ে যাওয়া আসামির নাম- সামাদ রাব্বানী (২৬)।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাতে তিনি বাথরুমে যান। এসময় তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাথরুমের ভেনটিলেটর ভেঙে হাসপাতাল থেকে পালিয়ে যান।’
প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাজুদ খাঁ (২৪) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।