ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৫

Link Copied!

Burn-Unitনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় একটি বাসায় রান্নাঘরের গ্যাস পাইপে আগুন লেগে নারীসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার সকাল ৭টার দিকে উত্তরার পূর্ব আসকনায় পানির পাম্প সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনায় আহতারা হলেন, ‘রেহানা বেগম (৪৫), রেদোয়ান আহমেদ শুভ (১৮), আফসানা আক্তার (১৯), তানভীর আহমেদ নিলয় (১৩) এবং সখিনা বেগম (৪২)। এদের মধ্যে সখিনা বেগম এ বাসায় গৃহকর্মীর কাজ করেন।
দগ্ধ রেদোয়ান বলেন, ‘সকাল ৭টার দিকে বুয়া (সখিনা বেগম) নাস্তা বানাতে গেলে রান্নাঘরের গ্যাস পাইপে হঠাৎ করে আগুন লেগে যায়। তবে কেন আগুন লাগলো তা বলতে পারছি না। সম্ভবত গ্যাস লাইনে কোনো লিকেজ ছিল।’
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ড. পার্থ সঙ্কর পাল জানিয়েছেন, দগ্ধদের মধ্যে রেদোয়ান এবং আফসানা খুব অল্প পরিমাণে (২ শতাংশ) দগ্ধ হয়েছেন। তবে রেহানা বেগমের দেহের ৫০ শতাংশ, সখিনা বেগম ৪৫ শতাংশ এবংতানভীর আহমেদ নিলয়ের দেহের ২৫ শতাংশ ‍পুড়ে গেছে।