কক্সবাজার প্রতিনিধি : উখিয়ায় তালিকাভুক্ত শীর্ষ মানবপাচারকারী রুস্তম আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে তাকে উপজেলার সোনারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুস্তম আলী সোনারপাড়া এলাকার মৃত ইউছুপ আলীর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, গ্রেপ্তার রুস্তম আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মানবপাচারকারী। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে উখিয়া থানায় ৪টিসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল শীর্ষ এ মানবপাচারকারী। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসেছেন এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রুস্তম আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

