পটুয়াখালী প্রতিনিধি : কলাপাড়ায় ইভটিজিংয়ের অভিযোগে আকাশ দাস (২৮) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে ওই যুবকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
কলাপাড়া থানার এসআই মো.ফেরদৌস হোসেন জানান, দীর্ঘদিন ধরে রাঙ্গাবালী থানার মরিয়ম আক্তার পাখিকে একই এলাকার আকাশ দাস বিভিন্ন সময় ইভটিজিং করে আসছিলেন। এ ঘটনায় অতিষ্ট হয়ে পাখি তার স্বামী ও দুই সন্তানসহ কলাপাড়া পৌরশহরে চলে আসেন। কিন্তু সেখানেও তিনি হয়রানির শিকার হন। পরে পাখির অভিযোগের ভিত্তিতে আকাশ দাসকে আটক করা হয়।

