ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিস্তল-গুলিসহ আটক ২

Link Copied!

Arrestনওগাঁ প্রতিনিধি : মহাদেবপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তারিকুল (৪৫) ও ইকবাল হোসেন (২১) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। বেলা ২টার দিকে সাংবাদিকদের সামনে আনা হয় তাদের।
আটক তারিকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সদরের ইলিয়াস হোসেনের ছেলে ও ইকবাল হোসেন একই উপজেলার কালীগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
নওগাঁ গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ সুপার মোহসীন আলী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা নওগাঁ-রাজশাহী সড়কে চক-গৌরি এলাকায় অভিযান শুরু করে। অভিযানে মোটরসাইকেল আরোহী তারিকুল ও ইকবাল হোসেনের দেহ তল্লাশি করলে পিস্তল ও গুলি ম্যাগাজিনগুলো পাওয়া যায়। এ সময় তাদের আটক করা হয়।
তিনি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।