ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৫ কেজি স্বর্ণসহ ৩ মালয়েশিয়ান নাগরিক আটক

Link Copied!

Gold-Barনিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিমানবন্দরে ৪৫ কেজি স্বর্ণসহ তিন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা তিন মালয়েশিয়ান নাগরিক হলেন-হি উই খং (৩৮), জোহারি বিচন হারুন (৪১) ও আজওয়ান বিন সালেহীন (২১)।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রিয়াদুল ইসলাম জানান, দুপুরের দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান এসে বন্দরে নামে। এ সময় ৪৫ কেজি স্বর্ণসহ ওই তিন মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ২২ কোটি টাকা বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।