নিজস্ব প্রতিবেদক : পৃথক দুটি অভিযানে ১৫ লাখ টাকার জাল নোটসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জাল নোট ব্যবসায়ী রুবেল ইসলাম ও সেলিম রেজা ওরফে নবী। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
তবে এ দুজনকে আটক করা সম্ভব হয়েছে গত বুধবার গুলিস্তান থেকে যাকে আটক করা হয়েছিল তারই স্বীকারোক্তি অনুযায়ী।
এর আগে রাজধানীর গুলিস্তান সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে দরুজ্জামান ওরফে জালাল বিশ্বাস নামের জাল টাকার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। এসময় তার হেফাজতে থাকা ১০ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে শুক্রবার বাকি দুজনকে আটক করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা ক্রয় ও বিক্রয়ের কাজ করে আসছিল। কিন্তু এতদিন তারা ছিল ধরা-ছোঁয়ার বাইরে ছিল। এঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।

