নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ন্যাম ভবনের সামনে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ছেলে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার ন্যাম ভবনের সামনের ফুটপাতের দেয়াল ঘেষে নবজাতকটি পড়েছিল।
শেরে বাংলা থানার এসআই মনিরুজ্জামান জানান, নবজাতকটিকে গতকাল রাতের কোনো এক সময় কার্টনে ভরে ফেলে দেয়া হয়েছিল। দুপুর পর্যন্ত কেউ বুঝতে পারেনি ওই কার্টনে কী আছে। পরে খবর পেয়ে পুলিশ কার্টন খুলে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

