ঢাকাThursday , 8 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে তুলার গোডাউনে আগুন

Link Copied!

fireনোয়াখালী প্রতিনিধি : কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাপরাশিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় চাপরাশিরহাট বাজারের গরুবাজার সংলগ্ন সৈয়দ আহমদের তুলার গোডাউনের একটি কক্ষে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে গোডাউনের মেশিন ও তিনটি কক্ষে থাকা তুলা, জুটসহ মালামাল পুড়ে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার চাঁন মিয়া সরকার জানান, বৈদুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে পায়নি।