ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরবাড়িতে জামাই খুনের রহস্য উদঘাটন

Link Copied!

armsবগুড়া প্রতিনিধি : দুপচাঁচিয়া শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই রাজিবুল ইসলাম খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। খুনের সঙ্গে জড়িত লোকমান আলী (৫২) নামে এক জনকে পুলিশ গ্রেপ্তারও করা হয়েছে।
বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লোকমান দুপচাঁচিয়া উপজেলার দিঘী মঙ্গইত গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। খুনের সঙ্গে জড়িত থাকার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।
পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে লোকমান আলী জানান, তার মেয়েকে নিহত রাজিবুল ইসলাম সিংড়া এলাকায় বিয়ে দেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় তার মেয়ের সংসার ভেঙে যায়। এ নিয়ে রাজিবুলের ওপর ক্ষুব্ধ হন তিনি।
অন্যদিকে, রাজিবুলের স্ত্রী নাদিরা বেগমের (৩০) আগে বিয়ে হয়েছিল দিঘী মনঈত গ্রামের ইব্রাহীমের সঙ্গে। পরে রাজিবুলের সঙ্গে তার বিয়ে হয়। লোকমান আলীর মেয়ের সংসার ভেঙে যাওয়ার পর তিনি ইব্রাহীমের সঙ্গে পরামর্শ করে রাজিবুলকে খুন করে প্রতিশোধ নিতে চান।
ঈদের পর রাজিবুল শ্বশুরবাড়ি বেড়াতে আসলে লোকমান আলী এবং ইব্রাহীম সুযোগ খুঁজতে থাকেন। মঙ্গলবার রাতে রাজিবুল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা লোকমান ও ইব্রাহীম তার পিঠে ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১২টার দিকে রাজিবুল মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই জহুরুল ইসলাম বাদী লোকমান আলী, ইব্রাহীম ও শহিদুল ইসলামকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লোকমান আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কারণ ও জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে হাজির করে জবানবন্দি নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।