ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রিজের কার্টন থেকে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডি থানার কলাবাগান মাঠ সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টায় রেফ্রিজারেটরে কার্টনের ভেতর গলায় গামছা জড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে যুবকটিকে হত্যার পর কে বা কারা লাশটি ফেলে রেখে গেছে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। ময়না তদন্তের জন্য তার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।