ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

Link Copied!

dakatiটাঙ্গাইল প্রতিনিধি : দেলদুয়ার উপজেলার এলাসিন গাছ-কুমুল্লী গ্রামে আহসান দেওয়ানের বাড়িতে দুর্ধর্ষ  ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত বাড়ির বিল্ডিং এর গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতদল আলমারি ও সোকেসের তালা ভেঙ্গে ২০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২০ লাখ টাকা লুট করে। এছাড়া ডাকাত দল আহসান দেওয়ানের প্রবাসী বড় ছেলের পাসপোর্টও নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে তাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ ও দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে।