ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জে বিদেশিদের নিরাপত্তা

Link Copied!

Policeব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আশুগঞ্জে বিভিন্ন প্রকল্পে কর্মরত প্রায় দুই শতাধিক বিদেশি নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্মাণাধীন ৪টি বিদ্যুৎ ইউনিট প্রকল্প, আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশন প্রকল্পসহ ২য় ভৈরব রেলসেতু নির্মাণ প্রকল্পে কোরিয়া, জাপান, স্পেন ও ভারতসহ প্রায় ১০টি দেশের দুই শতাধিক নাগরিক কর্মরত রয়েছে। এসব বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে পুলিশ। তাদের কর্মস্থল ও বাসস্থান এলাকায় নির্ধারিত টহলের বাইরে পুলিশ টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরধারি বাড়ানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম জানান, দুর্বৃত্তদের হাতে ঢাকায় ইতালি নাগরিক ও রংপুরে জাপানি নাগরিক নিহত হওয়ায় গত রোববার সকাল থেকে  আশুগঞ্জে  বিদেশি নাগরিকদের কর্মস্থল ও বাসস্থান এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি ও গোয়েন্দা  তৎপরতা। এ ব্যাপারে বিদেশি নাগরিকদের সাথে এক বৈঠক হয়েছে। বৈঠকে তাদের চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে নিরাপত্তা ট্রিপস দেয়া হয়েছে।